কলাপাড়ায় আইনজীবীদের সঙ্গে নবাগত যুগ্ম জেলা ও দায়রা জজের মতবিনিময়

হোম » আইন-আদালত » কলাপাড়ায় আইনজীবীদের সঙ্গে নবাগত যুগ্ম জেলা ও দায়রা জজের মতবিনিময়
মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬


 

কলাপাড়ায় আইনজীবীদের সঙ্গে নবাগত যুগ্ম জেলা ও দায়রা জজের মতবিনিময়

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

পটুয়াখালীর কলাপাড়া চৌকি আদালতে নবনিযুক্ত যুগ্ম জেলা ও দায়রা জজ মো. নুরুল হুদা চৌধুরীর সঙ্গে আদালতে প্র্যাকটিসরত আইনজীবীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে চৌকি আদালত বার ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

 

চৌকি আদালত আইনজীবী সমিতির সভাপতি ও সিনিয়র সিভিল জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এজিপি) অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিনের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন চৌকি আদালত আইনজীবী সমিতির সম্পাদক ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মো. আবুল হোসেন।

 

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন নবনিযুক্ত যুগ্ম জেলা ও দায়রা জজ মো. নুরুল হুদা চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিনিয়র সিভিল জজ মহিদুল হাসান ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রাব্বি ইসলাম রনি।

 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, চৌকি আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শাহাবুদ্দিন খন্দকার, সিনিয়র সিভিল জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, চৌকি আদালত আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জ্ঞানেন্দ্র চন্দ্র মন্ডল, সাবেক সভাপতি অ্যাডভোকেট মুজিবুর রহমান চুন্নু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাইদুর রহমানসহ চৌকি আদালতে প্র্যাকটিসরত আইনজীবীরা।

 

এর আগে অনুষ্ঠানের শুরুতে নবনিযুক্ত যুগ্ম জেলা ও দায়রা জজ মো. নুরুল হুদা চৌধুরীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান আইনজীবী নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৭:১৭:২৭ ● ৩৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ