বরগুনায় সুবিধাবঞ্চিত মেধাবী ছাত্রীদের হাতে বাইসাইকেল

হোম » বরগুনা » বরগুনায় সুবিধাবঞ্চিত মেধাবী ছাত্রীদের হাতে বাইসাইকেল
মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬


 

বরগুনায় সুবিধাবঞ্চিত মেধাবী ছাত্রীদের হাতে বাইসাইকেল

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

 

দূরবর্তী এলাকা থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে বিদ্যালয়ে যাওয়া মেধাবী ও সুবিধাবঞ্চিত ছাত্রীদের হাতে বাইসাইকেল তুলে দিয়েছে বরগুনা সদর উপজেলা প্রশাসন। এতে হেঁটে বিদ্যালয়ে যাওয়া কিংবা অতিরিক্ত যাতায়াত খরচের বোঝা কিছুটা কমবে তাদের।

 

সোমবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব বাইসাইকেল বিতরণ করা হয়।

 

উপজেলা প্রশাসন জানায়, প্রত্যন্ত এলাকার অনেক মেধাবী ছাত্রী দূরত্ব ও যাতায়াত সমস্যার কারণে নিয়মিত বিদ্যালয়ে যেতে পারে না। পাশাপাশি পরিবারের আর্থিক অসচ্ছলতাও তাদের শিক্ষাজীবনে বাধা হয়ে দাঁড়ায়। এসব বিষয় বিবেচনায় নিয়ে দূরবর্তী এলাকা থেকে বিদ্যালয়ে যাতায়াতকারী সুবিধাবঞ্চিত ছাত্রীদের বাইসাইকেল দেওয়া হয়েছে।

 

বাইসাইকেল পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ দেখা যায়। তাদের আশা, এখন সময়মতো বিদ্যালয়ে যেতে পারবে এবং আরও মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারবে।

 

বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ্ আজিজ বলেন, মেয়েদের শিক্ষার সুযোগ আরও সহজ ও নিরাপদ করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। শিক্ষার্থীরা নিয়মিত পড়াশোনা করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে- এটাই আমাদের প্রত্যাশা।

বাংলাদেশ সময়: ১২:১৩:৩২ ● ২৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ