দুমকিতে ৩৫০ পিস ইয়াবাসহ যুবক আটক

হোম » পটুয়াখালী » দুমকিতে ৩৫০ পিস ইয়াবাসহ যুবক আটক
মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬


 

দুমকিতে ৩৫০ পিস ইয়াবাসহ যুবক আটক

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)

 

পটুয়াখালীর দুমকিতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ মো. ইলিয়াস খাঁ (২৮) নামে এক যুবককে আটক করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে লেবুখালী টোল প্লাজা সংলগ্ন পুলিশ চেকপোস্টের সামনে থেকে তাকে আটক করা হয়।

 

ইলিয়াস পটুয়াখালী সদর উপজেলার কিসমত মৌকরন গ্রামের বাসিন্দা। তার বাবা মুছা খাঁ ও মা হাজেরা বেগম।

 

পুলিশ জানায়, দুমকি থানার এএসআই (নিরস্ত্র) মোশারফ হোসেন সঙ্গীয় ফোর্সসহ চেকপোস্টে দায়িত্ব পালনকালে ইলিয়াসকে সন্দেহ হলে আটক করে তল্লাশি চালান। এ সময় তার কাছ থেকে ৩৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় জব্দ তালিকা প্রস্তুত করা হয়।

 

এ ঘটনায় দুমকি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা হয়েছে। মামলার এফআইআর নম্বর ০৩, তারিখ ৫ অক্টোবর ২০২৬।

 

দুমকি থানার অফিসার ইনচার্জ মো. সেলিম উদ্দিন আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নিয়মিত মামলা হয়েছে। দায়ের করা মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে ইলিয়াসকে আদালতে সোপর্দ করা হবে।

বাংলাদেশ সময়: ১১:৫৯:২৩ ● ১৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ