গৌরনদীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

হোম » বরিশাল » গৌরনদীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬


 

গৌরনদীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

 

বরিশালের গৌরনদীতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. সাইদুল হক সরদারকে গ্রেপ্তার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ।

 

বুধবার (৩০ সেপ্টেম্বর) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) গাজীপুর মহানগরীর বাসন থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

 

গ্রেপ্তার সাইদুল হক সরদার গৌরনদী থানার উত্তর গেরাকুল এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম আঃ রহমান সরদার। তিনি গৌরনদী থানার একটি নারী ও শিশু নির্যাতন মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এবং পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন।

 

পুলিশ জানায়, গৌরনদী থানার এফআইআর নং-৯, জিআর-৯৮/০৯, ২১ জুলাই ২০০৯ তারিখের মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩)-এর ৭/৯(১) ধারায় আদালত সাইদুল হক সরদারকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন।

 

গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তারিক হাসান রাসেল বলেন, গ্রেপ্তারের পর আসামি মো. সাইদুল হক সরদারকে বিধি অনুযায়ী আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:১১:২৮ ● ৪৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ