মাদকসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা অবশেষে দল থেকে বহিষ্কার

হোম » বরিশাল » মাদকসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা অবশেষে দল থেকে বহিষ্কার
মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৬


 

মাদকসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা অবশেষে দল থেকে বহিষ্কার

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)

 

বরিশালের আগৈলঝাড়ায় মাদকসহ গ্রেপ্তার উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এ্যাসেন্ট রায়কে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল।

 

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বরিশাল জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. তৌফিকুল ইসলাম ইমরান ও সদস্য সচিব মো. আল আমিন মৃধা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ছাত্রদলের গঠনতন্ত্র ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে এ্যাসেন্ট রায়ের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আগৈলঝাড়া থানার একটি দল জোবারপাড় এলাকায় অভিযান চালায়। এ সময় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এ্যাসেন্ট রায়কে পাঁচ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

 

পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করা হয়। সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:০১:৩০ ● ২৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ