গৌরনদীতে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা

হোম » বরিশাল » গৌরনদীতে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা
শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৬


 

গৌরনদীতে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

 

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালের গৌরনদীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় গৌরনদী উপজেলা অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়।

 

এর আগে মহিলা নেত্রী সীমা খানমের নেতৃত্বে একটি মিছিল নিয়ে নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নেন।

 

মিছিলে উপস্থিত ছিলেন খাঞ্জাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফজলুল হক সরদার, উপজেলা বিএনপির সদস্য সৈয়দ আবুল কালাম আজাদ, মহিলা নেত্রী পাপিয়া খানম, দিলরুবা খান, বিউটি খান ও তমা খানসহ বিএনপি ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। সভায় বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়েও আলোচনা করা হয়।

 

বক্তারা মহিলা দলের প্রতিষ্ঠার ইতিহাস, সাংগঠনিক কার্যক্রম ও আগামী দিনের করণীয় নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৯:১৯:৩৪ ● ১৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ