নেছারাবাদে বিএনপি নেতা মামুন আর নেই

হোম » শোক-মৃত্যুবার্ষিকী » নেছারাবাদে বিএনপি নেতা মামুন আর নেই
শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৬


 

নেছারাবাদে বিএনপি নেতা মামুন আর নেই

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

 

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মনিরুল ইসলাম মামুন (৪৮) মারা গেছেন। শুক্রবার রাত ১১টার দিকে অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শারীরিক অসুস্থতা বোধ করলে মামুন নিজেই মোটরসাইকেল চালিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি স্ট্রোকে আক্রান্ত হন। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

শনিবার (২৬ সেপ্টেম্বর) বাদ ফজর ছারছিনা দরবার শরীফে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বাদ জোহর উত্তর শর্ষিনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে শর্ষিনা গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

 

মামুন রাজনীতির পাশাপাশি কাঠের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, বৃদ্ধ মা ও অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

 

তার মৃত্যুতে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর (এমপি) এবং উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ১৯:১২:২৮ ● ১২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ