দুমকিতে ১৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক ১

হোম » পটুয়াখালী » দুমকিতে ১৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক ১
মঙ্গলবার ● ২২ সেপ্টেম্বর ২০২৬


 

ছবি সংগৃহীত

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)

 

পটুয়াখালীর দুমকি উপজেলায় ১৩ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে দেলোয়ার হোসেন খান (৪১) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে লেবুখালী এলাকায় এ ঘটনা ঘটে।

 

ভুক্তভোগী শিশুটির বাবা আ. সালাম হাওলাদার অভিযোগ করেন, দেলোয়ার হোসেন দীর্ঘদিন ধরে তাঁর মেয়েকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। সোমবার বিকেলে শিশুটিকে একা পেয়ে তিনি জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দেলোয়ার পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

 

এ ঘটনায় শিশুটির পরিবার দুমকি থানায় অভিযোগ দিয়েছে। পুলিশ জানায়, লেবুখালীর পাগলা বিশ্ববিদ্যালয় স্কয়ারসংলগ্ন এলাকার বাসিন্দা আ. সালাম হাওলাদারের অভিযোগের ভিত্তিতে দেলোয়ারকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

 

তবে অভিযোগ অস্বীকার করে দেলোয়ার হোসেন খান দাবি করেন, তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে। তাঁর ভাষ্য, ৫ আগস্ট-পরবর্তী সময়ে একটি স্থানীয় চক্র ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে আসছে। টাকা না দেওয়ায় ষড়যন্ত্র করে তাকে এ ঘটনায় জড়ানো হয়েছে।

 

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, ‘উভয় পক্ষের বক্তব্য যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বাংলাদেশ সময়: ১৬:৩৪:৫০ ● ১৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ