গৌরনদীতে গোয়ালঘরে আগুন, গরু-ছাগল পুড়ে মৃত্যু

হোম » বরিশাল » গৌরনদীতে গোয়ালঘরে আগুন, গরু-ছাগল পুড়ে মৃত্যু
মঙ্গলবার ● ২২ সেপ্টেম্বর ২০২৬


 

গৌরনদীতে গোয়ালঘরে আগুন, গরু-ছাগল পুড়ে মৃত্যু

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

 

বরিশালের গৌরনদীতে গোয়ালঘরে অগ্নিকাণ্ডে একটি গরু ও তিনটি ছাগল পুড়ে মারা গেছে। এ ঘটনায় প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

 

রবিবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার কটকস্থল গ্রামের শাহাবুদ্দিন মাঝির গোয়ালঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে গোয়ালঘরে থাকা একটি গরু ও তিনটি ছাগল পুড়ে মারা যায়।

 

অগ্নিকাণ্ডে গরু-ছাগল পুড়ে মৃত্যুর খবর পেয়ে সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহিম।

 

অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ লাখ টাকা বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৩:১১:৪০ ● ৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ