মির্জাগঞ্জে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নতুন কমিটি

হোম » পটুয়াখালী » মির্জাগঞ্জে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নতুন কমিটি
সোমবার ● ২১ সেপ্টেম্বর ২০২৬


 

মির্জাগঞ্জে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নতুন কমিটি

সাগরকন্যা প্রতিবেদক, মির্জাগঞ্জ (পটুয়াখালী)

 

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা শাখায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ৩১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে বিজয় কৃষ্ণ শীলকে আহ্বায়ক ও পংকজ সরকারকে সদস্যসচিব করা হয়েছে।

 

সোমবার (২১ সেপ্টেম্বর) পটুয়াখালী জেলা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক ও সদস্যসচিব কমিটির অনুমোদন দেন।

 

কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে শিক্ষক বিদ্যাসাগর কুন্ডুকে। যুগ্ম আহ্বায়ক করা হয়েছে সহকারী শিক্ষক নিখিল চন্দ্র রায়, শিক্ষক শিবলু সরকার, বঙ্কিমচন্দ্র হালাদার, কালু কর্মকার, তারক দাস, রতন দেবনাথ, মিঠু পোদ্দার ও শিক্ষক সুমন অধিকারীকে। সদস্য করা হয়েছে শিক্ষক তপন চন্দ্র সাহাসহ অন্যদের।

 

নবগঠিত কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছেন সংগঠনের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৭:৩১:৫৩ ● ২৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ