কাউখালীর নতুন ইউএনও রেহেনা আক্তার

হোম » পিরোজপুর » কাউখালীর নতুন ইউএনও রেহেনা আক্তার
বুধবার ● ১৬ সেপ্টেম্বর ২০২৬


 

কাউখালীর নতুন ইউএনও রেহেনা আক্তার

সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)

 

পিরোজপুরের কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন রেহেনা আক্তার।

 

বুধবার (১৬ সেপ্টেম্বর) পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদানের পর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন নবনিযুক্ত ইউএনও রেহেনা আক্তার।

 

এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। নবনিযুক্ত ইউএনওর নতুন কর্মস্থলে সফলতা এবং দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেছে পিরোজপুর জেলা প্রশাসন।

 

রেহেনা আক্তার এর আগে ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ সময়: ১৯:২৮:০৭ ● ৫২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ