মহিপুরে ১০ ইয়াবাসহ গ্রেপ্তার ১, পালালেন আরেকজন

হোম » পটুয়াখালী » মহিপুরে ১০ ইয়াবাসহ গ্রেপ্তার ১, পালালেন আরেকজন
বুধবার ● ১৬ সেপ্টেম্বর ২০২৬


 

মহিপুরে ১০ ইয়াবাসহ গ্রেপ্তার ১, পালালেন আরেকজন

সাগরকন্যা প্রতিবেদক, মহিপুর (পটুয়াখালী)

 

পটুয়াখালীর মহিপুরে বিশেষ অভিযান চালিয়ে ১০টি ইয়াবা ট্যাবলেটসহ রিয়াজ ফরাজী (৩৫) নামে এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় শাহীন হাওলাদার (৩০) নামে আরও একজন পালিয়ে গেছেন।

 

মঙ্গলবার দিবাগত রাতে মহিপুর থানার আলীপুর বাজারে জাফর হাওলাদারের চায়ের দোকানের পাশে রাস্তা থেকে রিয়াজ ফরাজীকে গ্রেপ্তার করা হয়।

 

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ইয়াবা ট্যাবলেট কেনাবেচার জন্য সেখানে অবস্থান করছিলেন রিয়াজ। তাঁর কাছ থেকে ১০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তিনি কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের পশারীবুনিয়া গ্রামের সেলিম ফরাজীর ছেলে।

 

অভিযানের সময় ঘটনাস্থল থেকে শাহীন হাওলাদার কৌশলে পালিয়ে যান। তিনি মহিপুর থানার নজীবপুর গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের মৃত ওমর আলী হাওলাদারের ছেলে।

 

এ ঘটনায় রিয়াজ ফরাজী ও পলাতক শাহীন হাওলাদারের বিরুদ্ধে মহিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা হয়েছে।

 

গ্রেপ্তার রিয়াজ ফরাজীকে বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:৩১:৪০ ● ২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ