
সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)
খুলনার কয়রায় জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে কয়রা উপজেলা তরুণ দলের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা তরুণ দলের আহ্বায়ক মো. আবুল হাসান গাজীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কয়রা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল আমিন বাবুল। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য এমএ হাসান ও কয়রা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জিএম মাওলা বকস।
সভায় প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা তরুণ দলের সভাপতি এমএম আজিজুল হাকিম। বিশেষ বক্তা ছিলেন জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক মামুন গাজী। উপজেলা তরুণ দলের সদস্য সচিব আলমগীর হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন বিএনপি নেতা নাজমুল হুদা, এফএম মহরম হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব মোহতাসিম বিল্লাহ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, কয়রা উপজেলা কৃষক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মো. ইব্রাহিম সানা, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আছির উদ্দিন, যুবদল নেতা আনোয়ার সাদাত কাজল, উপজেলা তরুণ দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিএম তারেক আরাবী, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান বকুল ও রূপসা উপজেলা তরুণ দলের সভাপতি খালিদ হোসেন লস্কর প্রমুখ।
আলোচনা শেষে মহারাজপুর ইউনিয়ন তরুণ দলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে আব্দুল্লাহ সরদারকে আহ্বায়ক ও মো. আবু মুছা গাজীকে সদস্য সচিব করা হয়। খুলনা জেলা তরুণ দলের সভাপতি এমএম আজিজুল হাকিম এ কমিটি ঘোষণা করেন।