কাউখালীতে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু

হোম » পিরোজপুর » কাউখালীতে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু
বুধবার ● ৯ সেপ্টেম্বর ২০২৬


কাউখালীতে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু

সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)

পিরোজপুরের কাউখালীতে বাড়িসংলগ্ন ডোবার পানিতে ডুবে সাবিদ নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের হোগলা গ্রামে এ ঘটনা ঘটে। সাবিদ ওই এলাকার মো. হাসান ইমাম নাঈমের ছেলে।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার দুপুর দেড়টার দিকে সাবিদ বাড়ির আঙিনায় খেলছিল। কিছুক্ষণ পর তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়িসংলগ্ন ডোবার পানিতে তাকে পড়ে থাকতে দেখেন তারা।

পরে শিশুটিকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. অমৃতা সরকার বলেন, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৮:১০:০৭ ● ৪৪ বার পঠিত




আর্কাইভ