চার নির্মাতার চার গল্পে ‘লাস্ট স্টোরিজ ৩’

হোম » বিনোদন » চার নির্মাতার চার গল্পে ‘লাস্ট স্টোরিজ ৩’
বুধবার ● ৯ সেপ্টেম্বর ২০২৬


 

ভেনিসে ইতিহাস গড়ল ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

সাগরকন্যা বিনোদন ডেস্ক

ভালোবাসা, আকাঙ্ক্ষা, ঘনিষ্ঠতা ও আধুনিক সম্পর্কের নানা জটিল সমীকরণ নিয়ে আবারও ফিরছে জনপ্রিয় অ্যান্থলজি ফ্র্যাঞ্চাইজি ‘লাস্ট স্টোরিজ’। সম্প্রতি সিরিজটির তৃতীয় কিস্তি মুক্তির তারিখ ঘোষণা করেছে নেটফ্লিক্স। আগামী ১৮ সেপ্টেম্বর থেকে প্ল্যাটফর্মটিতে দেখা যাবে।

এবারের কিস্তির বিশেষত্ব হলো– চার নির্মাতার চারটি আলাদা গল্প। বিক্রমাদিত্য মোতওয়ানে, কিরণ রাও, শকুন বাত্রা ও বিশাল ভরদ্বাজ। ভারতের চার আলোচিত নির্মাতা নিজেদের স্বতন্ত্র দৃষ্টিভঙ্গিতে গল্পগুলো নির্মাণ করেছেন। চারটি গল্পেই উঠে আসবে ভালোবাসা, আকাঙ্ক্ষা, সম্পর্ক, দুর্বলতা ও মানুষের না-বলা আবেগের নানা দিক।

নতুন কিস্তিতে অভিনয় করেছেন রাধিকা আপ্তে, কঙ্কণা সেন শর্মা, অদিতি রাও হায়দরি, রাধিকা মদন, সানা থাম্পি, বিজয় বর্মা, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সিদ্ধার্থ, আলী ফজল ও গুরফতেহ পিরজাদা। ভিন্ন ভিন্ন গল্পে তাদের দেখা যাবে সম্পর্কের নানা টানাপোড়েনের মধ্যে। নির্মাতাদের দৃষ্টিভঙ্গিও এবার বেশ বৈচিত্র্যময়।

বিক্রমাদিত্য মোতওয়ানের গল্পে রয়েছেন রাধিকা আপ্তে, কঙ্কণা সেন শর্মা, বিজয় বর্মা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।

কিরণ রাওয়ের গল্পে অভিনয় করেছেন গুরফতেহ পিরজাদা ও নবাগত সানা থাম্পি। শকুন বাত্রার গল্পে রয়েছেন আলী ফজল ও রাধিকা মদন। আর বিশাল ভরদ্বাজের গল্পে দেখা যাবে সিদ্ধার্থ ও অদিতি রাও হায়দরিকে। চারটি গল্পের বিষয়বস্তু আলাদা হলেও একটি জায়গায় মিল রয়েছে– মানুষের ব্যক্তিগত সম্পর্ক ও আবেগের জটিলতা।

ঘনিষ্ঠতা, আকাঙ্ক্ষা, ক্ষমতার ভারসাম্য, আপস, দুর্বলতা এবং অনেক সময় মুখে প্রকাশ না করা অনুভূতিই গল্পগুলোর কেন্দ্রে থাকবে। নির্মাতারা নিজেদের মতো করে দেখিয়েছেন, একই মানবিক অনুভূতি কীভাবে ভিন্ন মানুষের জীবনে ভিন্ন অর্থ তৈরি করতে পারে।

বাংলাদেশ সময়: ১১:০০:৫৮ ● ৪ বার পঠিত




আর্কাইভ