তালতলীতে গাঁজাসহ বাবা-ছেলে আটক, আরেক ছেলে পলাতক

হোম » বরগুনা » তালতলীতে গাঁজাসহ বাবা-ছেলে আটক, আরেক ছেলে পলাতক
শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬


 

তালতলীতে গাঁজাসহ আটক বাবা মো. হিমু তালুকদার (৫০) ও ছেলে মো. সোহান তালুকদার (২৬)।

সাগরকন্যা প্রতিবেদক, তালতলী (বরগুনা)

 

বরগুনার তালতলীতে গাঁজাসহ বাবা ও ছেলেকে আটক করেছে পুলিশ। এ সময় পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান আটক ব্যক্তির আরেক ছেলে সজল তালুকদার (৩০)। শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার শারিকখালী ইউনিয়নের নলবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

আটক ব্যক্তিরা হলেন নলবুনিয়া এলাকার মৃত চান মিয়া তালুকদারের ছেলে মো. হিমু তালুকদার (৫০) এবং তাঁর ছেলে মো. সোহান তালুকদার (২৬)। পালিয়ে যাওয়া সজল তালুকদার হিমুর আরেক ছেলে।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে হিমু তালুকদারের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ঘরের খাটের নিচ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে হিমু ও তাঁর ছেলে সোহানকে আটক করা হলেও সজল পালিয়ে যান।

 

পুলিশের ভাষ্য, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধ মাদক ব্যবসার সঙ্গে জড়িত। প্রধান অভিযুক্ত হিমু তালুকদারের বিরুদ্ধে আগেও মাদক ও হত্যা মামলা চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, ‘তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তালতলী থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে রবিবার আদালতে সোপর্দ করা হবে।’

বাংলাদেশ সময়: ১২:৪৪:৫৫ ● ১৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ