মনপুরায় পুলিশের ওপর হামলা মামলায় যুবলীগ সভাপতি গ্রেপ্তার

হোম » ভোলা » মনপুরায় পুলিশের ওপর হামলা মামলায় যুবলীগ সভাপতি গ্রেপ্তার
শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬


 

মনপুরায় পুলিশের অভিযানে গ্রেপ্তার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ও প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম মোল্লা।

সাগরকন্যা প্রতিবেদক, মনপুরা (ভোলা)

 

ভোলার মনপুরায় পুলিশের ওপর হামলার মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সাকুচিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সিরাজগঞ্জ বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে তাঁকে আদালতে সোপর্দ করে পুলিশ।

 

গ্রেপ্তার মো. শহিদুল ইসলাম মোল্লা দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি এবং সাকুচিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি ওই ইউনিয়নের বাসিন্দা।

 

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম। তিনি জানান, পুলিশের ওপর হামলার মামলায় শহিদুল ইসলাম মোল্লার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তাঁকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২:৩৩:৩২ ● ১৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ