মনপুরায় ইয়াবাসহ মাদককারবারি আটক

হোম » ভোলা » মনপুরায় ইয়াবাসহ মাদককারবারি আটক
মঙ্গলবার ● ৮ সেপ্টেম্বর ২০২৬


 

মনপুরায় পুলিশের অভিযানে আটক মাদককারবারি।

সাগরকন্যা প্রতিবেদক, মনপুরা (ভোলা)

 

ভোলার মনপুরায় পুলিশের অভিযানে ৮ পিস ইয়াবাসহ মো. জামাল উদ্দিন নামে এক মাদককারবারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার ৩ নম্বর উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

 

আটক জামাল উদ্দিন উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাংলাবাজার এলাকার বাসিন্দা।

 

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৬:০৫:২৩ ● ১৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ