দুমকিতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, আলোচনা সভা অনুষ্ঠিত

হোম » পটুয়াখালী » দুমকিতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, আলোচনা সভা অনুষ্ঠিত
রবিবার ● ১৬ আগস্ট ২০২৬


দুমকিতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, আলোচনা সভা অনুষ্ঠিতসাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)

 

‘রুপালি মাছে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে পটুয়াখালীর দুমকিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন করা হয়েছে।

 

রবিবার (১৬ আগস্ট) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী প্রধান অতিথি ছিলেন। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এম এম পারভেজের সভাপতিত্বে সভায় প্রেসক্লাব দুমকির সভাপতি অধ্যক্ষ মো. জসিম উদ্দিন সুমন, বিএনপি নেতা মো. তারিকুল ইসলাম ও দুমকি থানার সহকারী পরিদর্শক (এসআই) মো. রুবেল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী বলেন, আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করলে অন্যান্য ফসলের তুলনায় বেশি লাভ করা সম্ভব। একটি পরিবার বছরে গড়ে প্রায় ২০ হাজার টাকার মাছ কিনে থাকে উল্লেখ করে তিনি বলেন, স্বল্প জমিতেও মাছ চাষ করে নিজেদের চাহিদা পূরণের পাশাপাশি অতিরিক্ত মাছ বিক্রি করা যায়। এ সময় তিনি সবাইকে মাছ চাষে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

 

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. অলিউল ইসলাম অনুষ্ঠান সঞ্চালনা করেন। সভা শেষে মৎস্য খাতে অবদানের স্বীকৃতি হিসেবে তিনজন সফল মৎস্য চাষিকে পুরস্কার দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৮:০১:৩৩ ● ১৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ