খালি চোখে সূর্যগ্রহণ দেখে বিপদে শত শত ব্রিটিশ নাগরিক

হোম » প্রযুক্তি » খালি চোখে সূর্যগ্রহণ দেখে বিপদে শত শত ব্রিটিশ নাগরিক
রবিবার ● ১৬ আগস্ট ২০২৬


খালি চোখে সূর্যগ্রহণ দেখে বিপদে শত শত ব্রিটিশ নাগরিকসাগরকন্যা আইটি ডেস্ক

 

মহাবিশ্বের অন্যতম বিস্ময় সূর্যগ্রহণ। চাঁদ যখন সূর্যকে সম্পূর্ণ বা আংশিকভাবে ঢেকে ফেলে, তখন দিনের আলো কিছুটা কমে আসে। এ দৃশ্য দেখতে মানুষের আগ্রহ থাকলেও খালি চোখে সূর্যের দিকে তাকানো মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।

 

সম্প্রতি ইউরোপের বিভিন্ন দেশসহ যুক্তরাজ্যে ১২ আগস্ট বিরল সূর্যগ্রহণ দেখা যায়। এ সময় হাজার হাজার মানুষ বাইরে বেরিয়ে গ্রহণের দৃশ্য উপভোগ করেন। তবে অনেকে বিশেষ সুরক্ষা চশমা ছাড়াই সরাসরি সূর্যের দিকে তাকান। এর পর যুক্তরাজ্যের বেশ কয়েকজন নাগরিক চোখে তীব্র ব্যথা ও দৃষ্টিজনিত সমস্যার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন। একজন লিখেছেন, ‘আমার মনে হচ্ছে, আমি অন্ধ হয়ে যাচ্ছি।’

 

চিকিৎসকদের মতে, বিশেষ সুরক্ষা ছাড়া সূর্যগ্রহণ দেখলে চোখের রেটিনা স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এ সমস্যাকে বলা হয় ‘সোলার রেটিনোপ্যাথি’। সূর্যের অতিবেগুনি ও অবলোহিত রশ্মি রেটিনার সংবেদনশীল টিস্যুতে ক্ষতি করতে পারে।

 

সরাসরি সূর্যের দিকে তাকানোর পর চোখে তীব্র ব্যথা ও জ্বালা, দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়া, চোখের সামনে কালো দাগ বা অন্ধকার দেখা এবং সাময়িক কিংবা স্থায়ী দৃষ্টিশক্তি কমে যাওয়ার মতো উপসর্গ দেখা দিতে পারে। অনেক ক্ষেত্রে এসব লক্ষণ তাৎক্ষণিকভাবে প্রকাশ পায় না; কয়েক ঘণ্টা পরও শুরু হতে পারে।

 

বিশেষজ্ঞরা বলছেন, গ্রহণের সময় সূর্যের তেজ কম মনে হলেও চোখের জন্য ক্ষতিকর রশ্মির ঝুঁকি কমে না। তাই সূর্যগ্রহণ দেখার সময় অবশ্যই অনুমোদিত সোলার ফিল্টার বা বিশেষ গ্রহণ চশমা ব্যবহার করতে হবে। সাধারণ রোদচশমা এ ক্ষেত্রে নিরাপদ নয়।

 

ব্রিটেনের স্বাস্থ্য কর্তৃপক্ষও খালি চোখে সূর্যগ্রহণ দেখার পর চোখে ব্যথা, দৃষ্টি ঝাপসা বা অন্য কোনো সমস্যা দেখা দিলে দ্রুত চক্ষুবিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে।

 

সূত্র: ডেইলি মেইল

বাংলাদেশ সময়: ১৬:৫৩:০৭ ● ১৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ