রূপসায় যুবককে কুপিয়ে হত্যা, হেলমেট পরা দুর্বৃত্তদের খোঁজে পুলিশ

হোম » খুলনা » রূপসায় যুবককে কুপিয়ে হত্যা, হেলমেট পরা দুর্বৃত্তদের খোঁজে পুলিশ
রবিবার ● ১৬ আগস্ট ২০২৬


রূপসায় যুবককে কুপিয়ে হত্যা, হেলমেট পরা দুর্বৃত্তদের খোঁজে পুলিশসাগরকন্যা প্রতিবেদক, খুলনা

 

খুলনার রূপসা উপজেলায় জয় ঢালী (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শহীদের মোড় এলাকায় দুর্জনি মহলের সামনে এ হত্যাকাণ্ড ঘটে।

 

নিহত জয় ঢালী রূপসা এলাকার বাসিন্দা আক্তার ঢালীর ছেলে।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় ৪ থেকে ৫ জন হেলমেট পরিহিত ব্যক্তি মোটরসাইকেলে করে দুর্জনি মহলের সামনে আসে। তারা জয় ঢালীর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে হামলাকারীরা মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

 

স্থানীয়রা জয় ঢালীকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক মীর বলেন, ঘটনাস্থলেই জয় ঢালীর মৃত্যু হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। অপরাধীদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে।

 

হত্যাকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৩২:৫৮ ● ২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ