৪০ বছরের কর্মজীবন শেষে প্রধান শিক্ষক আব্দুল গনির জমকালো বিদায়

হোম » শিক্ষা » ৪০ বছরের কর্মজীবন শেষে প্রধান শিক্ষক আব্দুল গনির জমকালো বিদায়
শনিবার ● ১৫ আগস্ট ২০২৬


৪০ বছরের কর্মজীবন শেষে প্রধান শিক্ষক আব্দুল গনির জমকালো বিদায়

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ৬১ নম্বর মিস্ত্রিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল গনি হাওলাদারের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে দীর্ঘ ৪০ বছরের শিক্ষকতা জীবনের সমাপ্তি উপলক্ষে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে লতাচাপলী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মিজানুর রহমান, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মহিউদ্দিন হোসেন সুলতান, সাধারণ সম্পাদক সেলিম হাওলাদার, ইউপি সদস্য মো. শওকত হোসেনসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক, দূর-দূরান্ত থেকে আসা অভিভাবক এবং বিদ্যালয়ের শিক্ষার্থীরাও অনুষ্ঠানে অংশ নেন।

বক্তারা বলেন, দীর্ঘ শিক্ষকতা জীবনে মো. আব্দুল গনি হাওলাদার শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি তাদের নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর অবসর উপলক্ষে আয়োজিত বিদায় অনুষ্ঠানে সহকর্মী, অভিভাবক ও সাবেক শিক্ষার্থীরা তাঁর অবদানের কথা স্মরণ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানজুড়ে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। দীর্ঘ ৪০ বছরের কর্মজীবন শেষে একজন শিক্ষককে এমন সম্মানজনক বিদায় দেওয়ায় স্থানীয়দের মধ্যেও আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।

এলাকাবাসী বলেন, একজন শিক্ষকের দীর্ঘ কর্মজীবনের শেষ সময়ে এমন সম্মানজনক আয়োজন প্রশংসনীয়। এ ধরনের আয়োজন শিক্ষকতা পেশার প্রতি মানুষের শ্রদ্ধা ও শিক্ষকদের অবদানের স্বীকৃতির দৃষ্টান্ত হয়ে থাকবে।

বাংলাদেশ সময়: ২১:৪৭:৩৬ ● ২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ