খালেদা জিয়ার জন্মদিনে গৌরনদীতে দোয়া-মোনাজাত ও তবারক বিতরণ

হোম » বরিশাল » খালেদা জিয়ার জন্মদিনে গৌরনদীতে দোয়া-মোনাজাত ও তবারক বিতরণ
শনিবার ● ১৫ আগস্ট ২০২৬


 

খালেদা জিয়ার জন্মদিনে গৌরনদীতে দোয়া-মোনাজাত ও তবারক বিতরণ

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

 

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশালের গৌরনদীতে দোয়া, মোনাজাত ও তবারক বিতরণ করা হয়েছে।

 

শনিবার (১৫ আগস্ট) গৌরনদী কেন্দ্রীয় সরকারি কলেজ মসজিদে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

 

দোয়া ও মোনাজাতে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্যসচিব মো. মিজানুর রহমান খান মুকুল।

 

এ সময় উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বাদিউজ্জামান মিন্টু, সদস্যসচিব মো. জহির সাজ্জাদ হানান, গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন শরীফ, সদস্যসচিব মো. শফিকুর রহমান শরিফ স্বপন, গৌরনদী পৌর যুবদলের আহ্বায়ক মো. জাকির হোসেন বাচ্চু, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আল আমিন, গৌরনদী কলেজ ছাত্রদলের সভাপতি তানভীর হাসান তানিম ও সাধারণ সম্পাদক মো. মুন্না খান।

 

এ ছাড়া উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা কৃষক দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্যসচিব আব্দুর জব্বার খান, মো. দেলোয়ার হোসেন সরদার এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরোয়ার হোসেন পান্নুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

দোয়া ও মোনাজাতে স্থানীয় মুসল্লিরাও অংশ নেন। মোনাজাত শেষে মসজিদের মুসল্লি ও উপস্থিত নেতাকর্মীদের মধ্যে তবারক বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ২০:০৭:২৫ ● ৩১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ