কয়রায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে জামায়াতের গণমিছিল ও সমাবেশ

হোম » খুলনা » কয়রায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে জামায়াতের গণমিছিল ও সমাবেশ
বুধবার ● ৫ আগস্ট ২০২৬


 

কয়রায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামায়াতের গণমিছিল ও সমাবেশ

সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)

 

জুলাই গণঅভ্যুত্থান দিবসের ২য় বর্ষপূর্তি উপলক্ষে খুলনার কয়রায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার উদ্যোগে গণমিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (৫ আগস্ট) বিকেল ৪টায় উপজেলা সদরে একটি গণমিছিল বের করা হয়। মিছিল শেষে কপোতাক্ষ কলেজের সামনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান। সভা পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ আজাদ।

 

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান।

 

এছাড়া বক্তব্য দেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা জি এম রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা সুজাউদ্দিন, জেলা শুরা সদস্য প্রভাষক আব্দুর রব, হাফেজ জাহাঙ্গীর আলম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি অধ্যক্ষ ওলিউল্লাহ, উপজেলা সভাপতি শাহাবুদ্দিন শিহাব, মাওলানা সাজ্জাদুল্লাহ, মাস্টার সাইফুল্লাহ হায়দার, মাস্টার নুর কামাল, মো. মিজানুর রহমান, আবু সাঈদ ও ডা. ইছাক আলী খানসহ স্থানীয় নেতারা।

বাংলাদেশ সময়: ১৮:০৫:১৪ ● ১১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ