নানা আয়োজনে পিরোজপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

হোম » পিরোজপুর » নানা আয়োজনে পিরোজপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
বুধবার ● ৫ আগস্ট ২০২৬


 

নানা আয়োজনে পিরোজপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

 

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে পিরোজপুরে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৯টায় জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।

 

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, জেলা প্রশাসক আবু সাঈদ, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেনসহ জেলা প্রশাসন, পিরোজপুর প্রেসক্লাব, জেলা বিএনপি, জেলা জামায়াত, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, সামাজিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় বক্তারা জুলাইয়ের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

 

পরে বেলা ১১টায় সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক আবু সাঈদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক পান্না লাল রায়, জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত এবং জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির আব্দুর রব। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার (আরডিসি) রুবাইয়াত ফেরদৌস।

 

বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তাঁদের স্মৃতিকে ধারণ করে ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

 

অনুষ্ঠান শেষে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ১৬:৪৫:২৪ ● ১০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ