জুলাই গণঅভ্যুত্থান দিবসে দশমিনায় ইসলামী আন্দোলনের গণমিছিল ও সমাবেশ

হোম » পটুয়াখালী » জুলাই গণঅভ্যুত্থান দিবসে দশমিনায় ইসলামী আন্দোলনের গণমিছিল ও সমাবেশ
বুধবার ● ৫ আগস্ট ২০২৬


 

জুলাই গণঅভ্যুত্থান দিবসে দশমিনায় ইসলামী আন্দোলনের গণমিছিল ও সমাবেশ

সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)

 

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পটুয়াখালীর দশমিনায় গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী আন্দোলন। বুধবার বেলা ১১টায় ‘জুলাই নিয়ে তালবাহানা চলবে না, চলবে না’ স্লোগানে নলখোলা বাসস্ট্যান্ড থেকে একটি গণমিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

 

পরে দশমিনা উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি হাফেজ মাওলানা ইব্রাহিম খলিলের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা ইসলামী আন্দোলনের মাওলানা রুহুল আমিন রুহানির সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় প্রচার বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা মুফতি আবু বক্কর সিদ্দিক।

 

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী জেলা আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহ জামাল, দশমিনা উপজেলা শাখার উপদেষ্টা আলহাজ মজিবুর রহমান আজবাহার প্যাদা, উপদেষ্টা মাওলানা মোহাম্মদ মোশারেফ হোসেন, উপদেষ্টা মাওলানা তোফায়েল আহমেদ, সহ-সভাপতি মাওলানা আব্দুর রহিম ও যুগ্ম সাধারণ সম্পাদক আবু সায়েমসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

 

প্রধান অতিথির বক্তব্যে হাফেজ মাওলানা মুফতি আবু বক্কর সিদ্দিক বৈষম্যবিরোধী আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানের চেতনা অক্ষুণ্ন রাখার দাবি জানান। তিনি বলেন, সাধারণ মানুষের অধিকার আদায়ে যেকোনো চক্রান্তের বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকতে হবে।

বাংলাদেশ সময়: ১৬:১০:১৪ ● ১১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ