কাশিয়ানীতে স্কুলছাত্রী-যুবককে গাছে বেঁধে নির্যাতন: বিএনপি নেতা নয়ন গোলদার গ্রেফতার

হোম » ঢাকা » কাশিয়ানীতে স্কুলছাত্রী-যুবককে গাছে বেঁধে নির্যাতন: বিএনপি নেতা নয়ন গোলদার গ্রেফতার
রবিবার ● ২ আগস্ট ২০২৬


 

কাশিয়ানীতে স্কুলছাত্রী-যুবককে গাছে বেঁধে নির্যাতন: বিএনপি নেতা নয়ন গোলদার গ্রেফতার

সাগরকন্যা প্রতিবেদক, গোপালগঞ্জ

 

গোপালগঞ্জের কাশিয়ানীতে স্কুলছাত্রী ও এক যুবককে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় প্রধান অভিযুক্ত বিএনপি নেতা নয়ন গোলদারকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ভোরে মাদারীপুরের রাজৈর উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

কাশিয়ানি ও মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাফিছুর রহমান জানান, নির্যাতনের ঘটনার পর প্রধান অভিযুক্ত নয়ন গোলদার এলাকা ছেড়ে পালিয়ে যান। পরে গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়ানি থানা পুলিশের একটি দল রাজৈর উপজেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

 

তিনি আরও জানান, ভুক্তভোগী স্কুলছাত্রীর পরিবারের সঙ্গে পুলিশের যোগাযোগ হয়েছে। তাদের মামলা দায়ের করতে বলা হয়েছে। মামলা হলে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮:১৩:০২ ● ১৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ