এম এইচ তকি খান ভোলা জেলা ঐক্য ফোরামের চেয়ারম্যান নির্বাচিত

হোম » ভোলা » এম এইচ তকি খান ভোলা জেলা ঐক্য ফোরামের চেয়ারম্যান নির্বাচিত
রবিবার ● ২ আগস্ট ২০২৬


 

ভোলা জেলা ঐক্য ফোরামের চেয়ারম্যান হলেন তকি খান

সাগরকন্যা প্রতিবেদক, ভোলা

 

ভোলা জেলা ঐক্য ফোরামের দুই বছর মেয়াদি নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন সাংবাদিক এম এইচ তকি খান এবং মহাসচিব হয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মহিবুল্লাহ খোকন।

 

সম্প্রতি সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক ওবায়দুল হাসান ইমরানের সই করা এক প্রজ্ঞাপনে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে প্রতিষ্ঠাতা ওবায়দুল হাসান ইমরান পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।

 

কমিটির উপদেষ্টা পরিষদে রয়েছেন ডা. মো. আল আমিন (অবসরপ্রাপ্ত সাবেক সেনাকর্মকর্তা), সি এস এম মিজানুর রহমান, অ্যাডভোকেট নজরুল হক অনু (সাংবাদিক), এ বি এম ইব্রাহিম খলিল (সহকারী অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশ সুপ্রিম কোর্ট), সামির ফরাজী, ফরাজী প্লাবন কিবরিয়া, ফখরুল ইসলাম এবং মো. শরীফুল ইসলাম।

 

ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. জাকির হোসেন সোহেল, শফিকুল ইসলাম, আফজাল হোসেন, নূরে আলম নয়ন, রাকিব হোসাইন, শাহীন আলম মতিন মাতাব্বর, মোহাম্মদ ইউছুফ, রহমত আলী সোহাগ হাওলাদার, মো. হাবিবুর রহমান, রজিবুল ইসলাম ও নাসির উদ্দীন।

 

এ ছাড়া যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক, অর্থ সম্পাদক, সমাজকল্যাণ সম্পাদক, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক, পরিবেশ, শিক্ষা, আইন ও মানবাধিকার, তথ্য ও প্রযুক্তি, আন্তর্জাতিক, ক্রীড়া ও সাংস্কৃতিক, স্বাস্থ্য, নারী ও শিশু, সাহিত্য এবং ধর্মবিষয়ক সম্পাদকসহ বিভিন্ন পদে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

 

ভোলা জেলা ঐক্য ফোরাম একটি অরাজনৈতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী, জনকল্যাণমূলক ও উন্নয়নধর্মী সংগঠন।

বাংলাদেশ সময়: ১৬:৫৩:৫৯ ● ২১ বার পঠিত




আর্কাইভ