রাজাপুরে বাস-সিএনজি থ্রিহুইলার সংঘর্ষে নিহত ২, আহত ৪

হোম » ঝালকাঠী » রাজাপুরে বাস-সিএনজি থ্রিহুইলার সংঘর্ষে নিহত ২, আহত ৪
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬


 

রাজাপুরে বাস-সিএনজি থ্রিহুইলার সংঘর্ষে নিহত ২, আহত ৪

সাগরকন্যা প্রতিবেদক, ঝালকাঠি

 

ঝালকাঠির রাজাপুর উপজেলায় যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত থ্রিহুইলারের মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ৯টার দিকে ঢাকাগামী ‘বরিশাল এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে রাজাপুর উপজেলার সমবায় এলাকায় বরিশাল থেকে ভাণ্ডারিয়াগামী একটি সিএনজি চালিত থ্রিহুইলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই থ্রিহুইলারের দুই যাত্রী নিহত হন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার পর বাসটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে রাজাপুর থানায় নিয়ে যায়। আহত চারজনকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রাজাপুর থানার ওসি পূলক চন্দ্র রায় জানান, দুর্ঘটনার কারণ উদ্‌ঘাটন এবং পালিয়ে যাওয়া বাসটিকে শনাক্তে কাজ চলছে। নিহতদের পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ০:১৪:৫৫ ● ২০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ