এক সিনেমায় শাকিব-অপু-বুবলী!

হোম » বিনোদন » এক সিনেমায় শাকিব-অপু-বুবলী!
বৃহস্পতিবার ● ২৩ জুলাই ২০২৬


এক সিনেমায় শাকিব-অপু-বুবলী!

 

সাগরকন্যা বিনোদন ডেস্ক

 

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খানকে নিয়ে নতুন একটি সিনেমা প্রযোজনার ইঙ্গিত দিয়েছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অপু বিশ্বাস ও শবনম বুবলী অভিনয় করবেন বলেও জানিয়েছেন তিনি। এতে মিষ্টি জান্নাত নিজেও অভিনয় করবেন বলে দাবি করেছেন।

 

সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে মিষ্টি জান্নাত লেখেন, আবার একটা বড় সিনেমা প্রযোজনা করবো। হিরো শাকিব খান। হিরোইন অপু বিশ্বাস, বুবলী ও মিষ্টি জান্নাত।

 

পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে শাকিব খান, অপু বিশ্বাস ও শবনম বুবলীকে ঘিরে দর্শকদের আগ্রহ থাকায় মিষ্টি জান্নাতের এই পোস্ট নতুন করে কৌতূহল তৈরি করেছে।

 

তবে পোস্টে সিনেমাটির নাম, পরিচালক, গল্প কিংবা শুটিং শুরুর সময় সম্পর্কে কোনো তথ্য জানাননি মিষ্টি জান্নাত। এটি চূড়ান্ত সিদ্ধান্ত নাকি ভবিষ্যৎ পরিকল্পনা-সে বিষয়েও বিস্তারিত কিছু উল্লেখ করেননি তিনি।

 

এখন মিষ্টি জান্নাতের এই পরিকল্পনা বাস্তবে রূপ নেয় কি না, সেটিই দেখার বিষয়।

বাংলাদেশ সময়: ৬:৫৩:০৩ ● ১৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ