
সাগরকন্যা প্রতিবেদক, সিলেট
আশেকানে আউলিয়া বাংলাদেশের ৩৬০ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। রোববার (১২ জুলাই) সিলেট মহানগরীর উপশহরের ই-ব্লকে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটিতে আ ম ন জামান চৌধুরী চেয়ারম্যান এবং সাংবাদিক হাবিব সরোয়ার আজাদ মহাসচিব নির্বাচিত হয়েছেন।
কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে রয়েছেন বখতিয়ার আহমদ ইমরান, সাংবাদিক মুহম্মদ ইলিয়াছ, সেলিম আহমদ, সৈয়দ আছলাম হোসেন, জাহাঙ্গীর আলম বিটু, ময়না মিয়া, এ এম মাসুদ চৌধুরী, আবু জাফর মো. জমশেদ, মো. মুজিবুল হক চৌধুরী, মন্তাজ হোসেন মুন্না, মো. গোলাম কিবরিয়া চৌধুরী, বিদ্যা রত্ন রায়, মারুফ বখতিয়ার চৌধুরী, এস আলম আলমগীর, জাফরুল ইসলাম নূর চৌধুরী ও মো. ইউনুছ মিয়া।
যুগ্ম মহাসচিব হয়েছেন সাংবাদিক শহীদুল ইসলাম সুহেল, সুয়েব লস্কর, ফখর উদ্দিন, সাংবাদিক মো. ফখর উদ্দিন, নূরুল ইসলাম সুমন, সিদ্দিকা চৌধুরী, এনাম হোসেন ও বি এম এনাম চৌধুরীসহ অন্যান্যরা।
সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন টুনু তালুকদার, শিহাব সরোয়ার শিপু, তোফায়েল আহমদ রয়েল, কদ্দুস শিকদার, ফয়সল আহমদ, নূরুল ইসলাম খান, রাকিব আহমদ, খালেদ আহমদ, সাংবাদিক মীর মফিজুল ইসলাম ইমরান, সাংবাদিক মফিজ উদ্দিন সরকার, সাদেক আহমদ তাপাদার, রুহুল ও শামীম খান।
এ ছাড়া প্রচার সম্পাদক হিসেবে সাবের সালেহীন চৌধুরী, নিয়াজ খানসহ পাঁচজন, দপ্তর সম্পাদক হিসেবে এইচ এম আব্দুল হালিমসহ সাতজন, কোষাধ্যক্ষ হিসেবে মাওলানা আতাউর রহমান বঙ্গী ও ক্বারী মাওলানা মো. লাভলু, মানবাধিকার বিষয়ক সম্পাদক হিসেবে কামাল খানসহ ১০ জন এবং আপ্যায়ন বিষয়ক সম্পাদক হিসেবে কয়ছর উদ্দিনসহ তিনজন দায়িত্ব পেয়েছেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, নবগঠিত কেন্দ্রীয় কমিটি সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং দেশের বিভিন্ন অঞ্চলে কার্যক্রম সম্প্রসারণে কাজ করবে।