রামপালে ১৫ কেজি গাঁজাসহ যুবক আটক

হোম » খুলনা » রামপালে ১৫ কেজি গাঁজাসহ যুবক আটক
মঙ্গলবার ● ৭ জুলাই ২০২৬


 

রামপালে ১৫ কেজি গাঁজাসহ যুবক আটক

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

 

বাগেরহাটের রামপাল উপজেলায় অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ মো. ইব্রাহিম তালুকদার (২৫) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-৬। আটক ইব্রাহিম মোড়লগঞ্জ উপজেলার মিলন তালুকদারের ছেলে।

 

সোমবার বিকেলে রামপাল উপজেলার খুলনা-মোংলা মহাসড়কের ফয়লাহাট বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

র‌্যাব-৬-এর সহকারী পরিচালক (অপারেশন কর্মকর্তা) মো. ফজলুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল ফয়লাহাট বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয়। এ সময় ফেনী থেকে গাঁজা নিয়ে আসা ইব্রাহিম কাটাখালী বাসস্ট্যান্ডে নেমে একটি মাহিন্দ্রাযোগে রামপালের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ফয়লাহাট এলাকায় র‌্যাব সদস্যরা তার গতিরোধ করেন।

 

তিনি আরও জানান, পরে সন্দেহভাজন ওই যুবকের সঙ্গে থাকা মালামাল তল্লাশি করে প্লাস্টিকে মোড়ানো অবস্থায় ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়েছে।

 

র‌্যাব জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৩:০৪:৪১ ● ২০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ