মির্জাগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

হোম » পটুয়াখালী » মির্জাগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
সোমবার ● ৬ জুলাই ২০২৬


মির্জাগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

সাগরকন্যা প্রতিবেদক, মির্জাগঞ্জ (পটুয়াখালী)

উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ-সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর মির্জাগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার (৬ জুলাই) সকালে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর যৌথ আয়োজনে সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিআরডিবি মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

বিআরডিবি মির্জাগঞ্জ ইউসিসিএ লিমিটেডের সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান সুজনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবদুল্লাহ আল মামুন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সেলিম রেজা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইলিয়াস মিয়া, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. জাকির হোসেন এবং উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক দুলাল হোসেন নান্নু।

আলোচনা সভা শেষে সমবায়ীদের মধ্যে বিভিন্ন প্রজাতির ১৫০টি ফলদ গাছের চারা বিতরণ করা হয়। এছাড়া উপজেলা পল্লী উন্নয়ন ভবনের সামনে প্রধান অতিথি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।


ইউজি/এমআর

বাংলাদেশ সময়: ১৭:০৫:২৫ ● ২৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ