দশমিনায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

হোম » পটুয়াখালী » দশমিনায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
সোমবার ● ৬ জুলাই ২০২৬


দশমিনায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)

উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ-সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর দশমিনায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে বেলা সোয়া ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহামুদ হাসান মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এস. এম. আরিফুর রহমান।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর গণঅধিকার পরিষদের সহ-সভাপতি মিজান হাওলাদার, উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি আলতাব হোসেন আকন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোসেন মাতুব্বর, উপজেলা বিএনপির সদস্য সচিব শাহ আল শানু, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাফর আহমেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আক্তার, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মু. নেছার উদ্দিন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী শাহিন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মনিরুল হক, দশমিনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবউল্লাহ, বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল কালাম এবং বেতাগী সানকিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান ঝন্টুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। আলোচনা সভা শেষে ঋণ বিতরণ এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


এসবি/এমআর

বাংলাদেশ সময়: ১৫:৩৩:৫০ ● ২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ