আগৈলঝাড়ায় ভেগাই হালদারের জন্ম ও মৃত্যুবার্ষিকী পালিত

হোম » বরিশাল » আগৈলঝাড়ায় ভেগাই হালদারের জন্ম ও মৃত্যুবার্ষিকী পালিত
সোমবার ● ৬ জুলাই ২০২৬


আগৈলঝাড়ায় ভেগাই হালদারের জন্ম ও মৃত্যুবার্ষিকী পালিত

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)

বরিশালের আগৈলঝাড়ায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শতবর্ষের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভেগাই হালদার পাবলিক একাডেমির প্রতিষ্ঠাতা ক্ষণজন্মা ভেগাই হালদারের ১৭৩তম জন্মবার্ষিকী ও ৯৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকালে ভেগাই হালদারের সমাধি মন্দিরে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে জাতীয় সংগীত পরিবেশন, শ্রদ্ধাঞ্জলি অর্পণ, বিদ্যালয় প্রতিষ্ঠায় অবদানকারী এবং দেশ রক্ষায় শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন, র‌্যালি, শোভাযাত্রা ও স্মরণসভার আয়োজন করা হয়।

বিদ্যালয়ের হলরুমে আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক যতীন্দ্রনাথ মিস্ত্রী। সভায় ভেগাই হালদারের কর্মময় জীবন ও শিক্ষা বিস্তারে তাঁর অবদান নিয়ে আলোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিক, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফারহানা আক্তার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মাদ বখতিয়ার, আবুল মোল্লা, দীনেশ হালদার ও কার্তিক বেপারীসহ অন্যান্য বক্তারা।

বক্তারা বলেন, ভেগাই হালদারের শিক্ষা বিস্তারে অবদান আজও অনুকরণীয়। তাঁর প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে এ অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে।

উল্লেখ্য, ভেগাই হালদার বাংলা ১২৬০ সালের ২১ আষাঢ় জন্মগ্রহণ করেন। তিনি বাংলা ১৩৪০ সালের ২১ আষাঢ় (৬ জুলাই) ৮০ বছর বয়সে মৃত্যুবরণ করেন। ১৯১৯ সালের ২৬ জানুয়ারি তিনি নিজ নামে ভেগাই হালদার পাবলিক একাডেমি প্রতিষ্ঠা করেন।


এসই/এমআর

বাংলাদেশ সময়: ১৩:২৫:৩০ ● ১৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ