চরফ্যাশনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

হোম » সর্বশেষ » চরফ্যাশনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
রবিবার ● ৫ জুলাই ২০২৬


 

চরফ্যাশনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)

 

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, সাহিত্যকীর্তি ও মানবতাবাদী দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে চরফ্যাশনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ উদযাপন উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (৫ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ। তিনি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

 

এ সময় তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আদর্শ, মানবতাবাদ ও সাম্যের চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হেলাল উদ্দিন টিপু ও কয়সর আহমেদ কমল, চরফ্যাশন মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ স্বপন কুমার ঘোষ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল খায়ের, সমাজসেবা কর্মকর্তা মামুন হোসেন এবং মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু।

 

এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব কামরুজ্জামান, প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমকর্মী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সুধীজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

আলোচনা পর্ব শেষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পরে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে দেশাত্মবোধ, সাম্য, প্রেম ও মানবতার চেতনাভিত্তিক গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশিত হয়।

 

সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

বাংলাদেশ সময়: ১৮:৩১:৪৪ ● ১৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ