রেকর্ড জালিয়াতির দায়ে বানারীপাড়ার ভূমি কর্মকর্তা চাকরিচ্যুত

হোম » বরিশাল » রেকর্ড জালিয়াতির দায়ে বানারীপাড়ার ভূমি কর্মকর্তা চাকরিচ্যুত
বৃহস্পতিবার ● ২ জুলাই ২০২৬


 

রেকর্ড জালিয়াতির দায়ে বানারীপাড়ার ভূমি কর্মকর্তার চাকরিচ্যুতি

সাগরকন্যা প্রতিবেদক, বানারীপাড়া (বরিশাল)

 

বরিশালের বানারীপাড়ায় ক্ষমতার অপব্যবহার ও অবৈধভাবে খতিয়ান রেকর্ড সংশোধনের অভিযোগ প্রমাণিত হওয়ায় উপ-সহকারী ভূমি কর্মকর্তা আছমা আক্তারকে চাকরি থেকে চূড়ান্তভাবে অপসারণ করা হয়েছে। তিনি উপজেলার বিশারকান্দি ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্ধারিত ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা না হওয়া সত্ত্বেও আছমা আক্তার উপজেলার মাছরং ও জম্বুদীপ মৌজার এসএ খতিয়ান অন্যায়ভাবে সংশোধন করেন। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হলে তিনি লিখিতভাবে নিজের অপরাধ স্বীকার করেন।

এ ঘটনায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’ অনুযায়ী তাকে চাকরি থেকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

গত রোববার বিভাগীয় মামলার শুনানি শেষে বরিশাল বিভাগীয় কমিশনার এ শাস্তিমূলক ব্যবস্থা অনুমোদন করেন। বিষয়টি বুধবার (১ জুলাই) দুপুরের পর আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

এ বিষয়ে বরিশাল বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ সাংবাদিকদের বলেন, অভিযোগের বিষয়ে বিভাগীয় মামলার আওতায় পুঙ্খানুপুঙ্খ শুনানি শেষে আনীত অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, প্রশাসনের এ ধরনের কঠোর ও দৃষ্টান্তমূলক পদক্ষেপ ভবিষ্যতে কর্মকর্তা-কর্মচারীদের অনিয়ম ও দুর্নীতিমূলক কর্মকাণ্ড থেকে বিরত রাখতে সহায়ক হবে।

বাংলাদেশ সময়: ২২:১৩:১৭ ● ১৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ