নয়াভাঙনী নদীতে কাঠবোঝাই ট্রলারে ডাকাতি, অভিযোগ থানায়

হোম » বরিশাল » নয়াভাঙনী নদীতে কাঠবোঝাই ট্রলারে ডাকাতি, অভিযোগ থানায়
রবিবার ● ২৮ জুন ২০২৬


নয়াভাঙনী নদীতে কাঠবোঝাই ট্রলারে ডাকাতি, অভিযোগ থানায়সাগরকন্যা প্রতিবেদক, মুলাদী (বরিশাল)

 

বরিশালের মুলাদী ও মেহেন্দীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী নয়াভাঙনী নদীতে একটি কাঠবোঝাই ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (২৭ জুন )দিবাগত রাত ৩টার দিকে খাসেরহাট এলাকায় সংঘটিত এ ঘটনায় নগদ টাকা, মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল লুটের অভিযোগ উঠেছে।

 

ঘটনার পর ট্রলারের মাঝি রেজাউল শেখ বাদী হয়ে মেহেন্দীগঞ্জের কাজীরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

অভিযোগ সূত্রে জানা যায়, কাজীরহাটের রতনপুর এলাকা থেকে কাঠ কিনে ট্রলারে বোঝাই করার পর সেটি খাসেরহাট বন্দর এলাকায় নোঙর করা ছিল। গভীর রাতে ৪-৫ জন সশস্ত্র দুর্বৃত্ত রামদা, ড্যাগার ও ছোরা নিয়ে ট্রলারে উঠে মাঝিসহ শ্রমিকদের জিম্মি করে।

 

ট্রলারের মাঝি রেজাউল শেখ বলেন, দুর্বৃত্তরা আমাদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৪৩ হাজার টাকা, দুটি মোবাইল ফোন, লাইটসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।

 

এ বিষয়ে কাজীরহাট থানার পরিদর্শক (তদন্ত) দীপংকর বলেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করা হচ্ছে। নৌপথে নিরাপত্তা জোরদার এবং জড়িতদের শনাক্তে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮:১৫:৫৯ ● ৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ