কাউখালীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

হোম » সর্বশেষ » কাউখালীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
রবিবার ● ২৮ জুন ২০২৬


 

কাউখালীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)

 

পিরোজপুরের কাউখালী উপজেলায় শিশুদের অপুষ্টি দূরীকরণ ও অন্ধত্ব প্রতিরোধে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।

 

রোববার (২৮ জুন) বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুব্রত কর্মকার ক্যাম্পেইনের উদ্বোধন করেন।

 

এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. অমৃতা সরকার, স্বাস্থ্য পরিদর্শক মো. শহিদুজ্জামান এবং এমটিইপিআই মো. আনিসুল হক উপস্থিত ছিলেন।

 

উদ্বোধনী অনুষ্ঠানে ডা. সুব্রত কর্মকার বলেন, ‘কাউখালী উপজেলায় ১২০টি কেন্দ্রে মোট ৭ হাজার ৬০৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি লাল রঙের উচ্চক্ষমতাসম্পন্ন ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।’

 

তিনি আরও বলেন, ‘শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে সন্তানদের নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানানো হচ্ছে।’

বাংলাদেশ সময়: ১৫:৪৬:৪০ ● ৩০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ