আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

হোম » আইন-আদালত » আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
বুধবার ● ২৪ জুন ২০২৬


 

ছবি সংগৃহীত

সাগরকন্যা ডেস্ক

 

আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

 

বুধবার (২৪ জুন) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মহসীন রশিদ এ রিট দায়ের করেন। রিটে আইন সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

 

রিট আবেদনে রুল জারির আবেদন জানিয়ে বিবাদীদের কাছে জানতে চাওয়া হয়েছে- কেন তাদের বিরুদ্ধে এমন নির্দেশ দেওয়া হবে না, যাতে তারা ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন রহিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। আবেদনে বলা হয়েছে, আইনটি এর উদ্দেশ্য পূরণ করেছে এবং ভবিষ্যতে রাজনৈতিক প্রতিপক্ষকে বিচারিকভাবে হয়রানি বা অপব্যবহারের হাতিয়ার হিসেবে ব্যবহারের ঝুঁকি রয়েছে; তাই এটি প্রতিরোধ করা প্রয়োজন।

 

একই সঙ্গে আবেদনে দাবি করা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংবিধানের বিধানগুলোর পরিপন্থি হওয়ায় তা অবৈধ ও বাতিল ঘোষণা করা হোক।

বাংলাদেশ সময়: ১১:১২:৪৬ ● ২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ