মেহেন্দিগঞ্জের ইলিশা নদীতে বাল্কহেডে চাঁদাবাজি, আটক ২

হোম » বরিশাল » মেহেন্দিগঞ্জের ইলিশা নদীতে বাল্কহেডে চাঁদাবাজি, আটক ২
সোমবার ● ২২ জুন ২০২৬


মেহেন্দিগঞ্জের ইলিশা নদীতে বাল্কহেডে চাঁদাবাজি, আটক ২

সাগরকন্যা প্রতিবেদক, মেহেন্দিগঞ্জ (বরিশাল)
বরিশালের মেহেন্দিগঞ্জরে ইলিশা নদীতে বাল্কহেড থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের সময় দুই চাঁদাবাজকে হাতেনাতে আটক করেছে কালিগঞ্জ নৌ পুলিশ।

সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার সাদেকপুর গ্রাম সংলগ্ন ইলিশা নদী থেকে তাদের আটক করা হয়। এসময় আটককৃতদের কাছ থেকে চাঁদাবাজি করে নেওয়া নগদ ১ হাজার টাকা জব্দ করা হয়।

আটককৃতরা হলেন ভোলা জেলার ১ নম্বর ওয়ার্ডের কালুপুর এলাকার মো. শাহাবুদ্দিন বেপারীর ছেলে মো. সজিব বেপারী (২৮) এবং একই এলাকার মো. সিদ্দিক মাঝির ছেলে মো. মাইন উদ্দিন মাঝি (৩৫)।

কালিগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. এনামুল হকের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সোমবার সকালে ইলিশা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে সাদেকপুর এলাকায় একটি বাল্কহেড থামিয়ে জোরপূর্বক টাকা আদায়ের সময় তাদের হাতেনাতে আটক করা হয়।

কালিগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. এনামুল হক জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। নদীপথে সব ধরনের চাঁদাবাজি, দস্যুতা ও হয়রানি বন্ধে নৌ পুলিশের এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে।


এসজি/এমআর

বাংলাদেশ সময়: ২০:১২:০১ ● ২৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ