মহিপুরে গাঁজা রাখায় মোবাইল কোর্টে ৪ জনকে কারাদণ্ড

হোম » পটুয়াখালী » মহিপুরে গাঁজা রাখায় মোবাইল কোর্টে ৪ জনকে কারাদণ্ড
রবিবার ● ২১ জুন ২০২৬


 

মহিপুরে গাঁজা রাখায় মোবাইল কোর্টে ৪ জনকে কারাদণ্ড

সাগরকন্যা প্রতিবেদক, মহিপুর (পটুয়াখালী)

 

পটুয়াখালীর মহিপুর থানা পুলিশের অভিযানে মোবাইল কোর্টের মাধ্যমে ৫ গ্রাম গাঁজা রাখার অপরাধে ৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

 

আটককৃতরা হলেন- আতিকুর রহমান (১৯), মোঃ মনির খলিফা (৫১), আবু বক্কর সিদ্দিক (২৫) ও সোহেল রানা (২৪)।

 

শনিবার বিকেলে এসআই (নিঃ) জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে ওই চারজনকে আটক করেন। পরে তাদের কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেকের (পরিচিতি নম্বর-১৮৮৮৪) ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪২(১) ধারায় তাদের দোষী সাব্যস্ত করে সাজা প্রদান করা হয়।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আতিকুর রহমান (১৯), পিতা করম হাওলাদার, সাং অনন্তপাড়া, ০৪নং ওয়ার্ড, থানা-মহিপুরকে ১ মাস বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

 

মোঃ মনির খলিফা (৫১), পিতা জুলফিকার আলী খলিফা, একই এলাকার বাসিন্দা, ২ মাস বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন।

 

আবু বক্কর সিদ্দিক (২৫), পিতা মোঃ বিল্লাল, চর ধুলাসার ০২নং ওয়ার্ড, থানা-মহিপুরকে ২ মাস বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

 

সোহেল রানা (২৪), পিতা মোঃ আল আমিন, নয়াকাটা ০৪নং ওয়ার্ড, থানা-মহিপুরকে ১ মাস বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

 

সাজাপ্রাপ্তদের রবিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:২৭:২৩ ● ২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ