উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনের লক্ষ্যে নাজিরপুরে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

হোম » প্রযুক্তি » উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনের লক্ষ্যে নাজিরপুরে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
শুক্রবার ● ১২ জুন ২০২৬


 

উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনের লক্ষ্যে নাজিরপুরে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, নাজিরপুর (পিরোজপুর)

 

‘মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের নাজিরপুরে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (১২ জুন) দুপুরে উপজেলা অডিটোরিয়ামে শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় এ মেলার আয়োজন করে উপজেলা প্রশাসন।

 

মেলায় উপজেলার ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী।

 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুমন বিশ্বাসের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া শাহনাজ তমার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুর রাজ্জাক প্রমুখ।

 

প্রদর্শিত প্রকল্প ও উদ্ভাবনী ধারণার ভিত্তিতে অংশগ্রহণকারী ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্য থেকে সেরা তিনটি প্রতিষ্ঠানকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার প্রদান করা হয়।

 

একই দিনে উপজেলা পরিষদ চত্বরে প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের উদ্যোগে দুঃস্থদের মাঝে ঢেউটিন, গৃহমঞ্জুরির নগদ সহায়তার চেক এবং শুকনো খাবার বিতরণ করা হয়। এ সময় চারজনকে সহায়তা প্রদান করা হয়।

 

এছাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৩ জন নারীকে ৩ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা এবং একজন অসহায় প্রতিবন্ধী ব্যক্তিকে একটি হুইল চেয়ার প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ১৫:৪৭:০২ ● ১৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ