নলছিটিতে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, আড়াই লাখ টাকার ক্ষতি

হোম » ঝালকাঠী » নলছিটিতে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, আড়াই লাখ টাকার ক্ষতি
বৃহস্পতিবার ● ১১ জুন ২০২৬


 

নলছিটিতে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি আড়াই লাখ

সাগরকন্যা প্রতিবেদক, নলছিটি (ঝালকাঠি)

 

ঝালকাঠির নলছিটিতে পরিত্যক্ত একটি টিনের বসতঘরে অগ্নিকাণ্ড ঘটে। এতে ঘরটি সম্পূর্ণ পুড়ে যায় এবং প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি করা হয়েছে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণ করে।

 

জানা গেছে, উপজেলার দপদপিয়া ইউনিয়নের খিরাকাঠি গ্রাম এলাকায় ঘটে যাওয়া অগ্নিকাণ্ডে দেলোয়ার হোসেনের পরিত্যক্ত টিনের বসতঘরটি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়। আগুনে ঘরের সবকিছুর সাথে গুরুত্বপূর্ণ কাগজপত্রও পুড়ে যায়।

 

ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, এতে অন্তত ২ লাখ ৫০ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

 

এ ঘটনায় দেলোয়ার হোসেনের জামাতা মো. ফয়সাল আহম্মেদ নলছিটি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৫১৪, তারিখ: ১১/০৬/২০২৬) করেন। জিডিতে উল্লেখ করা হয়েছে, অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ নিশ্চিত নয়।

 

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি জিডিভুক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮:২৯:০০ ● ২৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ