বরগুনায় পুকুরে গোসলে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু

হোম » বরগুনা » বরগুনায় পুকুরে গোসলে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু
বৃহস্পতিবার ● ১১ জুন ২০২৬


বরগুনায় পুকুরে গোসলে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের রায়ভোগ গ্রামে পুকুরে গোসল করতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূ ও তার শিশুপুত্রের মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) বিকেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন নুপুর বেগম (৩০) এবং তার দুই বছর বয়সী ছেলে শাহাদাৎ।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবারের দমকা হাওয়া ও বৃষ্টির সময় পল্লী বিদ্যুতের একটি তার ছিঁড়ে পাশের পুকুরে পড়ে যায়। তবে বিষয়টি কারও নজরে না আসায় তারটি পানিতেই পড়ে ছিল।

বুধবার বিকেলে নুপুর বেগম তার শিশুপুত্রকে নিয়ে পুকুরে গোসল করতে নামলে পানির সংস্পর্শে এসে দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই মা ও শিশুর মৃত্যু হয়।

পরে স্বজনরা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে তাদের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মা ও শিশুকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আলীম জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ১১:১৫:২৫ ● ২৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ