দুমকিতে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

হোম » পটুয়াখালী » দুমকিতে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
শনিবার ● ৬ জুন ২০২৬


 

দুমকিতে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী) 

 

পটুয়াখালীর দুমকিতে র‍্যাব-৮ এর অভিযানে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

 

শুক্রবার সকালে লেবুখালী পায়রা সেতুর টোলপ্লাজা সংলগ্ন গোলচত্বর এলাকায় সাকুরা পরিবহনের একটি দূরপাল্লার বাসে অভিযান চালিয়ে প্রথমে একজন এবং পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও একজনকে গ্রেফতার করা হয়।

 

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮ এর একটি দল টোলপ্লাজা এলাকায় অবস্থান নেয়। পরে সাকুরা পরিবহনের বাসে তল্লাশি চালিয়ে যাত্রী মো. সুমন হাওলাদার (৩৩)-এর কাছ থেকে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে সহযোগী মো. জামাল মৃধা (৩৪)-এর তথ্য দেন।

 

পরে লেবুখালী ইউনিয়নের কার্তিকপাশা মোড় এলাকায় অভিযান চালিয়ে জামাল মৃধাকে গ্রেফতার করা হয়। অভিযান শেষে জব্দকৃত গাঁজাসহ দুই আসামিকে দুমকি থানায় হস্তান্তর করা হয়।

 

মামলার তদন্তকারী কর্মকর্তা দুমকি থানার এসআই আ. রহিম মোল্যা জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় দুমকি থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের শনিবার সকালে আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৫:৩৪:০৪ ● ২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ