তীব্র তাপদাহে দুমকির জনজীবন বিপর্যস্ত

হোম » পটুয়াখালী » তীব্র তাপদাহে দুমকির জনজীবন বিপর্যস্ত
বৃহস্পতিবার ● ৪ জুন ২০২৬


তীব্র তাপদাহে দুমকির জনজীবন বিপর্যস্ত

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী) 

তীব্র তাপদাহে পটুয়াখালীর দুমকি উপজেলার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রচণ্ড গরম ও ভ্যাপসা আবহাওয়ায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী ও নিম্ন আয়ের জনগোষ্ঠী। অতিরিক্ত তাপের প্রভাবে শিশু ও বয়স্কদের মধ্যে অসুস্থতার ঝুঁকিও বেড়েছে।

 

গত কয়েকদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় রাস্তাঘাট, বাজার ও জনসমাগমস্থলে মানুষের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। প্রয়োজন ছাড়া কেউই ঘর থেকে বের হচ্ছেন না বলে জানিয়েছেন স্থানীয়রা। দুপুরের দিকে তীব্র রোদ ও গরমে স্বাভাবিক চলাচলও প্রায় স্থবির হয়ে পড়েছে।

 

শ্রীরামপুর গ্রামের রিকশাচালক মো. আইয়ুব খান, দিনমজুর আবু জাফর মীরা এবং জলিশা গ্রামের ভ্যানচালক ফোরকান হাওলাদার বলেন, দুপুরের পর যাত্রী ও কাজের অভাবে তাদের আয় কমে গেছে। পাশাপাশি অতিরিক্ত গরমে দীর্ঘসময় কাজ করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। তারা আরও জানান, বিদ্যুতের লোডশেডিং জনদুর্ভোগকে আরও বাড়িয়ে তুলেছে।

 

দুমকি এনকে আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মাকসুদুর রহমান বলেন, তীব্র গরমের কারণে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি তুলনামূলকভাবে কমে গেছে।

 

অন্যদিকে দুমকি উপজেলা হাসপাতালের দায়িত্বরত কর্মকর্তা (টিএইচও) ডা. মীর শহীদুল হাসান শাহীন বলেন, তীব্র গরমে প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া, পর্যাপ্ত পানি পান করা এবং শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ যত্ন নেওয়া জরুরি।

বাংলাদেশ সময়: ১২:২৩:৫০ ● ২০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ