মোংলায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ১২০০ মানুষের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ

হোম » খুলনা » মোংলায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ১২০০ মানুষের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ
রবিবার ● ৩১ মে ২০২৬


মোংলায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ১২০০ মানুষের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণসাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাগেরহাটের মোংলায় প্রায় ১২০০ অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য, বিশুদ্ধ পানি ও বস্ত্র বিতরণ করেছে স্থানীয় বিএনপি।

 

রোববার (৩১ মে) সকাল থেকে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করে মোংলা উপজেলা ও পৌর বিএনপি। কর্মসূচির অংশ হিসেবে মোংলা পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মোঃ জুলফিকার আলী ব্যক্তিগত অর্থায়নে ভ্যানে করে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে অসহায় মানুষের হাতে খাদ্য ও বস্ত্র সামগ্রী পৌঁছে দেন।

 

দিবসটি উপলক্ষে সকাল ৯টায় পৌর বিএনপির কার্যালয়ে দলীয়, জাতীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়। পরে নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করেন। এরপর শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া শেষে শহরের বিভিন্ন এলাকায় দুস্থদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ কার্যক্রম শুরু হয়।

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মোংলা পৌর শাখার সভাপতি মোঃ জুলফিকার আলী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করেই তিনি ব্যক্তিগত অর্থায়নে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি দলের নেতাকর্মীদেরও এ ধরনের সহায়তামূলক কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানান।

 

এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক গোলাম নূর জনি, তালুকদার নাছির, আব্দুস সালাম ব্যাপারীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৮:২১:৩১ ● ২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ