কুরবানির পশুর চামড়া পাচার ও অনুপ্রবেশ রোধে সীমান্তে বিজিবির কড়া সতর্কতা

হোম » জাতীয় » কুরবানির পশুর চামড়া পাচার ও অনুপ্রবেশ রোধে সীমান্তে বিজিবির কড়া সতর্কতা
শনিবার ● ৩০ মে ২০২৬


 

কুরবানির পশুর চামড়া পাচার ও অনুপ্রবেশ রোধে সীমান্তে বিজিবির কড়া সতর্কতা

সাগরকন্যা প্রতিবেদক, বেনাপোল (যশোর)

কুরবানির পশুর চামড়া ভারতে পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে যশোরের শার্শা ও বেনাপোলসহ বিভিন্ন সীমান্ত এলাকায় বিশেষ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ উপলক্ষে সীমান্ত এলাকায় মাইকিং, টহল জোরদার এবং নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

 

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান বিষয়টি নিশ্চিত করে জানান, বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় কুরবানির পশুর চামড়া পাচারসহ সব ধরনের অনুপ্রবেশ রোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বাহিনীটি।

 

তিনি আরও বলেন, সীমান্তে রাত-দিন টহল কার্যক্রম বাড়ানো হয়েছে এবং বিভিন্ন পয়েন্টে সন্দেহভাজন ব্যক্তিদের কড়াভাবে তল্লাশি করা হচ্ছে। কোনোভাবেই যেন চামড়া পাচার না হয়, সে লক্ষ্যে বিজিবি কঠোর নজরদারি বজায় রাখছে।

বাংলাদেশ সময়: ১৮:২৬:৪৯ ● ১৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ