পিরোজপুরের কোরবানির পশুর হাটে র‌্যাব-৮‌‘র কন্ট্রোল রুম স্থাপন

হোম » পিরোজপুর » পিরোজপুরের কোরবানির পশুর হাটে র‌্যাব-৮‌‘র কন্ট্রোল রুম স্থাপন
সোমবার ● ২৫ মে ২০২৬


পিরোজপুরের কোরবানির পশুর হাটে র‌্যাব-৮‌‘র কন্ট্রোল রুম স্থাপন

সাগরকন্যা প্রতিবেদক, ‎পিরোজপুর
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পিরোজপুরের পশুর হাটগুলোতে সার্বিক নিরাপত্তা, জাল টাকা প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে মাঠে নেমেছে র‌্যাব-৮।
‎সোমবার (২৫ মে) বিকেল ৩টায় র‌্যাব-৮, সিপিএসসি’র কোম্পানি কমান্ডার মোঃ কামরুজ্জামানের নেতৃত্বে একটি দল পিরোজপুর পৌরসভার বলেশ্বর ব্রিজ সংলগ্ন পশুর হাট পরিদর্শন করেন।

‎এসময় তিনি হাটে জাল টাকা শনাক্তকরণের অত্যাধুনিক মেশিন স্থাপন কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং ক্রেতা-বিক্রেতাদের নিরাপদ লেনদেন নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

‎পরিদর্শনকালে র‌্যাব সদস্যরা হাটের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, যানবাহন চলাচল, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং গুরুত্বপূর্ণ স্থানসমূহ ঘুরে দেখেন। ঈদকে কেন্দ্র করে জাল টাকা, প্রতারণা কিংবা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে র‌্যাবের নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে জানানো হয়।
‎পরিদর্শন শেষে পৌরসভার পশুর হাটে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মিডিয়া ব্রিফিংয়ে অংশ নেন কোম্পানি কমান্ডার মোঃ কামরুজ্জামান। তিনি জানান, ঈদকে সামনে রেখে জেলার বিভিন্ন পশুর হাটে র‌্যাবের টহল ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে, যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে পশু কেনাবেচা করতে পারেন।

আরএইচএম/এমআর

বাংলাদেশ সময়: ২২:৩০:৩৯ ● ২০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ